Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিবাসী কিশোর ও যুবককে অপহরণের চেষ্টা, ধৃত

আদিবাসী কিশোর ও যুবককে অপহরণের চেষ্টা, ধৃত
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার দানগ্রাম এলাকায় আদিবাসী কিশোর ও যুবককে অপহরণ করে নিয়ে আসার সময় অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, অপহরণকারীর নাম শিবরাতুল্লা হোসেন। বাড়ি হরিরামপুর থানা এলাকায়। অপরদিকে অপহৃত কিশোরের বাড়ি ইটাহারে ও যুবকের বাড়ি গাজোলে। এদিন দুপুরে দানগ্রাম এলাকায় বাইক আরোহী কিশোর বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। স্থানীয়রা ধাওয়া করে বাইক চালককে ধরে ফেলে। স্থানীয়রা জানতে পারে বাইক চালক গাজোল থানার নিত্যানন্দপুর ও ইটাহার থানা এলাকা থেকে কিশোর ও যুবককে অপহরণ করে হরিরামপুরের গোপন ডেরায় নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা থানায় জানালে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। খবর দেওয়া হয় কিশোর ও যুবকের পরিবারে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে সে ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে। এজন্য সে শ্রমিকদের অগ্রিম টাকা দেয়। কিন্তু টাকা দিয়ে তা তুলতে না পেরে পরিবারের লোককে অপহরণ করে টাকা আদায়ের ছক করে। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, হরিরামপুরের এক যুবক গাজোল ও ইটাহার থানা এলাকা থেকে দু’জনকে বাইকে করে অপহরণ করে নিয়ে আসছিল। লেনদেন সংক্রান্ত বিষয়ে অপহরণ। পুরো ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে। অপহৃত যুবক ও কিশোরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ