নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত রাজ্যস্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হল রবিবার। জানা গিয়েছে, প্রতিযোগিতায় প্রথম হয়েছে পুরুলিয়ার লাংতিতি গায়ান মহল। দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিম বর্ধমানের খেরওয়াল বীর ড্রামাটিক ক্লাব। তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার একটি নাটকের দল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ন’টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার দেওয়া হয়েছে সুনীলকুমার মাণ্ডিকে। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন ফলুচাঁদ কিস্কু। জেলা প্রশাসনের আধিকারিকরা পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসনের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, বিভিন্ন বিষয়ের উপর নাটক উপস্থাপনা করা হয়েছিল।



