কালীঘাট ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধল অ্যাডামাস
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষার প্রসারের সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সেই ধারা বজায় রাখতে ময়দানের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কালীঘাটের সঙ্গে গাঁটছড়া বাঁধল বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাইস-অ্যাডামাস গোষ্ঠীর চেয়ারম্যান অধ্যাপক সমিত রায়। তিনি বলেন, ‘কালীঘাট ক্লাবের সঙ্গে এই সম্পর্ক স্থাপন বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।’ উল্লেখ্য, কালীঘাট ক্লাব থেকে এতদিন সিএবি’তে প্রতিনিধিত্ব করেছেন বাবলু কোলে। তিনি সিএবি সচিব ছিলেন। ষাট বছর বয়স হয়ে যাওয়ায় তাঁকে পদ ছাড়তে হয়েছে। কালীঘাট ক্লাব সূত্রের খবর, ‘আগামী দিনে সমিত রায় ক্লাব থেকে সিএবি’তে প্রতিনিধিত্ব করবেন।

Advertisement