সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বালিচক ভজহরি হাইস্কুল প্রাঙ্গণে রবিবার আদি বালিচক উৎসবের সূচনা হল। এবার এই উৎসব ও মেলা ২২ বছরে পড়ল। এদিন সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়া উপস্থিত ছিলেন। মেলার প্রধান উদ্যোক্তা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, মেলায় প্রায় ৩০০টি স্টল বসেছে। ছোটদের আনন্দ দেওয়ার জন্য টয় ট্রেন সহ সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন হবে অনুষ্ঠান। নামী শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।



