চেন্নাই: তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি তামিলনাড়ুর সিনেমা পাগল মানুষের কাছে চর্চার বিষয়। ‘ঘিল্লি’, ‘তিরুপাচি’, ‘আতি’, ‘কুরুভু’র মতো সিনেমায় দেখা গিয়েছে থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণনকে। বিজয়ের ডিভোর্সের খবর সামনে আসতেই তাঁর সঙ্গে তৃষার প্রেম তামিল সিনেমাপ্রেমীদের কাছে হট টপিক। সেই বিজয় বিপুল সংখ্যাগরষ্ঠতা নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাই ‘পর্দায় হিরো’র এই সাফল্যকে কুর্নিশ জানাতে বিজয়ের বাড়িতে হাজির হন তৃষা। সঙ্গে ছিল তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী ফুল। কাকতালীয়ভাবে সোমবারই ছিল তৃষার ৪৩তম জন্মদিন।



