Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্চালনায় সোনালী

সঞ্চালনায় ফিরছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। ডিডি বাংলার (দূরদর্শন) পর্দায় আসতে চলেছে এক নতুন নন ফিকশন শো ‘মা দি বস’।

সঞ্চালনায় সোনালী
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সঞ্চালনায় ফিরছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। ডিডি বাংলার (দূরদর্শন) পর্দায় আসতে চলেছে এক নতুন নন ফিকশন শো ‘মা দি বস’। মা ও সন্তানের বন্ধন চিরকালীন, শাশ্বত। সেই মায়েদের মনের গভীরে থাকে না বলা নানা কথা, ক’জনই বা জানতে পারে সেসব? যে মায়েরা সংসারের অজানা সংগ্রামে জড়িয়ে প্রতিদিন পরিবারের জন্য বাঁচে, এবার তাঁদের কথা শুনবে অগণিত মানুষ। এই অনুষ্ঠানের মূল ভাবনার দায়িত্বে সম্রাট শর্মা ও তাঁর টিম। সঞ্চালিকা সোনালী বললেন, ‘এই অনুষ্ঠান আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ প্রত্যেক মা এবং সন্তানের বন্ধন আলাদা। একেকজন মায়ের কী সাংঘাতিক লড়াই, জানতে পারছি। প্রতিনিয়ত মায়েদের সঙ্গে পরিচয় হচ্ছে এবং সমৃদ্ধ হচ্ছি।’ কেবল খেলা নয়, আবেগ, সম্পর্ক আর ভালোবাসার এক অনন্য উদযাপন হবে এই অনুষ্ঠানে। নির্মাতাদের বিশ্বাস কেবল বড়োরা নয়, খুদেদের কাছেও জনপ্রিয় হবে এই অনুষ্ঠান। আগামী ৫ জুন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে দেখা যাবে ‘মা দি বস’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ