‘মর্দানি ৩’ ছবির লুকে চমক দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির লুক। আর তা দেখে উন্মাদনার পারদ চড়েছে অনুরাগীমহলে। এবারের গল্প নাবালিকা পাচারকে কেন্দ্র করে। পোস্টারে আশ্বাস, প্রত্যেকটি মেয়েকে উদ্ধার না করে থামবে না শিবানি শিবাজী রায়। পাশাপাশি সামনে এসেছে মুক্তির তারিখও। জানা গিয়েছে, আগামী ৩০ জানুয়ারি মুক্তি পাবে রানির ছবি। আগে ঘোষণা করা হয়েছিল, ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ ছবিটি মুক্তি পেতে পারে। তবে ছবির মুক্তি এগিয়ে আনলেন নির্মাতারা। রানির হাতে বর্তমানে রয়েছে ‘কিং’ আর ‘ওএমজি ৩’। শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবির শ্যুটিং চলছে। পাশাপাশি ‘ওএমজি ৩’ সিনেমার শ্যুটিং শুরু হবে শীঘ্রই।



