Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাড়ি ফিরলেন

সোমবার বাড়ি ফিরলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত শুক্রবার ভিকি কৌশল ও ক্যাটরিনার পরিবারে এসেছে নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

বাড়ি ফিরলেন
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সোমবার বাড়ি ফিরলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত শুক্রবার ভিকি কৌশল ও ক্যাটরিনার পরিবারে এসেছে নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী। সোমবার বিকেলে সদ্যোজাতকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন তারকা দম্পতি। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। যদিও সন্তানের মুখ যাতে ক্যামেরাবন্দি না হয়, সেই চেষ্টা করেছেন যুগল। বিরাট-অনুষ্কা থেকে দীপিকা-রণবীর— সন্তান একটু বড় না হলে, তাকে প্রকাশ্যে আনতে চাইছেন না বলি তারকারা। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত। সে জন্য রাহার একাধিক ছবি সমাজমাধ্যম থেকে সরিয়েও নিয়েছেন আলিয়া ভাট। একই পথে হেঁটেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানিও। তাঁরা এখনও সন্তানকে প্রকাশ্যে আনেননি। ভিকি-ক্যাটরিনাও এই পথে চলবেন বলেই মনে করছে ইন্ডাস্ট্রির বড় অংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ