Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত স্যাম নিল

প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল। সোমবার সিডনিতে ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

প্রয়াত স্যাম নিল
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল। সোমবার সিডনিতে ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। ১৯৯৩ সালের ব্লকবাস্টার ছবি জুরাসিক পার্ক-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান স্যাম। পরে জুরাসিক পার্ক সিরিজের আরও একাধিক ছবিতে একই চরিত্রে অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে দর্শকের কাছে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কেরিয়ারে পাঁচ দশকেরও বেশি সময়ে তিনি ১৫০-রও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, পিকি ব্লাইন্ডার্স’ এবং ‘দ্য টিউডর্স’-এর মতো একাধিক উল্লেখযোগ্য কাজ তাঁর ঝুলিতে রয়েছে। ২০২২ সালে বিরল রক্তের ক্যানসারে আক্রান্ত হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর চলতি বছর ক্যান্সারমুক্ত হওয়ার খবরও দিয়েছিলেন। তবে আচমকাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ