Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত অভিনেতা নানা পাটেকর, শোকস্তব্ধ বলিউড

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। তাঁর চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরাও।

প্রয়াত অভিনেতা নানা পাটেকর, শোকস্তব্ধ বলিউড
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৮:৩৮
Prefer us on Google

পানাজি, ৮ অক্টোবর: ভারতীয় বিনোদন দুনিয়ার জন্য বড় দুঃসংবাদ। বৃহস্পতিবার ভোরে খবরটা এল বজ্রপাতের মতোই। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। গোয়ার ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বর্ষীয়ান এই অভিনেতাকে। দেওয়া হয় পিসিআর। তাতে কাজ না হওয়ায় দ্রুত স্থানীয় হাসতাপালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ডাক্তাদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Advertisement

তাঁর ছেলে মালহার পাটেকর জানিয়েছেন, বুকে তীব্র ব্যথা অনুভব করায় মধ্যরাতেই নানার ফ্ল্যাটে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। চিকিৎসকরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। সেখানে প্রথমে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এর পরে নিয়ে যাওয়া হয় হালপাতালে।

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। তাঁর চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরাও।

নানার প্রকৃত নাম বিশ্বনাথ পটেকর। মহারাষ্ট্রের রায়গড় জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে নানার অভিনয়জীবন শুরু। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য  মারাঠি ও ছবিতে কাজ করেছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অব তক ছাপ্পন’, ‘নটসম্রাট’, ‘ওয়েলকাম’, ‘স্পেশাল ২৬’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মান। ২০১৩ সালে পদ্মশ্রী পান প্রয়াত অভিনেতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ