Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সাহায্যের হাত

অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অর্থ সাহায্য করেছেন তিনি।

সাহায্যের হাত
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অর্থ সাহায্য করেছেন তিনি। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কার্তিককে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বন্যায় ভাসছে উত্তর পূর্বের এই রাজ্য। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৭৮ ছাড়িয়েছে। ক্ষতির মুখে পড়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। একাধিক বলিউড অভিনেতা পাশে দাঁড়িয়েছেন দুর্গতদের। এর আগে সলমন খান, ভূমি পেডনেকর, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট সহ একাধিক তারকা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ