Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদে পদক্ষেপ শুরু

আদালতের নির্দেশের পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদে পদক্ষেপ করা হয়েছে বলে বৃহস্পতিবার হাইকোর্টে হাজিরা দিয়ে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক।

ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদে পদক্ষেপ শুরু
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের নির্দেশের পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদে পদক্ষেপ করা হয়েছে বলে বৃহস্পতিবার হাইকোর্টে হাজিরা দিয়ে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। এই মর্মে এদিন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে হলফনামা জমা পড়েছে। 

Advertisement

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, ‘২৪টি নির্মাণের মধ্যে এখনও পর্যন্ত ১০টি সরানো হয়েছে। বাকিগুলি সরানোর প্রক্রিয়া চলছে। নোটিস জারি করা হয়েছে।’ বিচারপতি চক্রবর্তী বলেন, ‘দখলদার উচ্ছেদ হয়েছে বলে রিপোর্ট দেওয়া হল, আর সাত-দশদিন পর ফের বেআইনি নির্মাণ হল, কোর্ট সেটা বরদাস্ত করবে না।’ অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়ে বলেন, ‘এখন আর সেসব হবে না। এটা কোনো রাজনৈতিক আশ্বাস নয়। আমরা নতুন করে কাউকে বসতে দেব না।’ যদিও মামলাকারীর আইনজীবীর দাবি, ‘কেষ্টপুর থেকে দমদম পার্কের মধ্যে বাঁদিকে সেচদপ্তরের জায়গা দখল করে বসতি তৈরি হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ