Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূর অস্বাভাবিক মৃত্যু, ২৩ বছর পর ৩ অভিযুক্ত বেকসুর খালাস

আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু মামলায় দীর্ঘ ২৩ বছর পর অভিযুক্তরা বেকসুর খালাস পেলেন। শনিবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা (ফাস্ট ট্র্যাক কোর্ট) বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় জামিনে থাকা তিন অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেন।

বধূর অস্বাভাবিক মৃত্যু, ২৩ বছর পর ৩ অভিযুক্ত বেকসুর খালাস
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু মামলায় দীর্ঘ ২৩ বছর পর অভিযুক্তরা বেকসুর খালাস পেলেন। শনিবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা (ফাস্ট ট্র্যাক কোর্ট) বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় জামিনে থাকা তিন অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেন। বিচারকের মন্তব্য, সরকার পক্ষের আনা অভিযোগ প্রমাণিত না হওয়ার জন্যই এই রায় হল। মুক্তিপ্রাপ্তদের তরফে কৌঁসুলি গণেশ মাইতি জানান, মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মৃতার স্বামী, দেবর সহ তিনজন। মামলা চলাকালে মারা যান দুই অভিযুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগের কোনটাই প্রমাণিত হয়নি। জানা গিয়েছে, ২০০৩ সালে আমহার্স্ট স্ট্রিট এলাকায় শ্বশুরবাড়িতে ওই গৃহবধৃর অস্বাভাবিক মৃত্যু ঘটে। পরে  মৃতার পরিবারের পক্ষ থেকে আমহার্স্ট স্ট্রিট থানায় বধূর স্বামী সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ নির্দিষ্ট  ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। চার্জশিট পেশের পর মামলায় চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। সাক্ষ্য দেন ১৯ জন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ