Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আচমকা পরিদর্শন ডিএমের

আচমকা পরিদর্শন ডিএমের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরকারি দপ্তরের কাজ যথাযথভাবে হচ্ছে কি না. তা দেখতে বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভা সহ একাধিক জায়গায় আচমকা পরিদর্শন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। দপ্তরের কার্যকলাপ সংক্রান্ত তথ্য তিনি সরাসরি আপলোড করলেন রাজ্যে নতুন চালু হওয়া ‘ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অ্যাপে’। জেলাশাসক বলেন, সরকারি অর্থের অপচয়, দুর্নীতি রুখতে রাজ্য প্রশাসনের অন্দরে সম্প্রতি সক্রিয় হয়েছে ‘ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অ্যাপ’। সেই অ্যাপের জন্য তথ্য সংগ্রহ করতে এদিন আমার এই পরিদর্শন। সরকারি আধিকারিক হিসেবে কি নজরে এল, কোথাও কোনও কিছু গাফিলতি ইত্যাদি রয়েছে কি না তা ওই অ্যাপে ছবি তুলে আপলোড করা হয় এদিন। বিএসকে, পুরসভা অফিস, মাদ্রাসা কয়েকটি জায়গায় পরিদর্শন করেছি। ওই অ্যাপে এই জায়গার কার্যকলাপ আপলোড হয়েছে। আগামীতে মহকুমা শাসক, বিডিও, অতিরিক্ত জেলাশাসকরা পরিদর্শনের সময় নতুন এই অ্যাপে আপলোড করবেন। এতে সরাসরি সমস্যার বিষয় সরকার জানতে পারবে।  
Advertisement
হাসপাতাল, স্কুল, আইসিডিএস এবং অন্য প্রতিষ্ঠানের কাজ ও পরিকাঠামো নিয়মিত মনিটরিং এবং আপগ্রেডেশন করা সম্ভব হবে এই অ্যাপের মাধ্যমে। 
সম্পর্কিত সংবাদ