Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

বকুলতলা থানা এলাকার দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাদের প্রতিবেশীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুরের ফার্স্ট এডিজে অ্যান্ড পকসো কোর্ট।

দুই নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বকুলতলা থানা এলাকার দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাদের প্রতিবেশীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুরের ফার্স্ট এডিজে অ্যান্ড পকসো কোর্ট। মঙ্গলবার বিচারক সুব্রত চট্টোপাধ্যায় আবির হোসেন মোল্লা নামে বছর আটত্রিশের ওই অভিযুক্তকে এই সাজা শোনান। পাশাপাশি দুই  নির্যাতিতাকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। ২০২০ সালে মে মাসে বকুলতলা থানা এলাকায় তিন নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে একটি সবেদা বাগানে ডেকে নিয়ে যান প্রতিবেশী আবির। এদের মধ্যে এক জন নাবালিকা কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায়। বাকি ছয় ও আট বছরের দুই নাবালিকার উপর নির্যাতন চালায় অভিযুক্ত। পরে নির্যাতিতা নাবালিকাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে বকুলতলা থানার পুলিস। পাঁচ বছর ধরে সেই মামলার শুনানির পরে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ দিন সাজা ঘোষণা করেন বিচারক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ