নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন কৃষ্ণ দাস। আজ রাজগঞ্জ বিধানসভার রংধামালি এলাকায় বিজেপির বিজয় মিছিলে জলপাইগুড়ির পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের কুশপুতুল পোড়ানো হল। জলপাইগুড়ির প্রার্থী হলেও, রাজগঞ্জ বিধানসভার বারোপেটিয়া এলাকার বাসিন্দা এই কৃষ্ণ দাস। বিজেপি কর্মীদের দাবি, তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এতদিন। স্থানীয়দের অভিযোগ তিস্তার বালি পাচার থেকে জমি দখল সমস্ত বেআইনি কারবার চালাত তাঁর বাহিনী।



