Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিবেশী বৃদ্ধাকে মুগুর দিয়ে খুন, বলাগড়ের গ্রামে গ্রেপ্তার অভিযুক্ত

মাথায় মুগুর মেরে এক প্রতিবেশি বৃদ্ধাকে খুন করল আদিবাসী যুবক। শনিবার দুপুরে হুগলির বলাগড় থানার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু গ্রামে ওই ঘটনা ঘটেছে।

প্রতিবেশী বৃদ্ধাকে মুগুর দিয়ে খুন, বলাগড়ের গ্রামে গ্রেপ্তার অভিযুক্ত
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মাথায় মুগুর মেরে এক প্রতিবেশি বৃদ্ধাকে খুন করল আদিবাসী যুবক। শনিবার দুপুরে হুগলির বলাগড় থানার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু গ্রামে ওই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম বাদলি মাণ্ডি (৬২)। অভিযুক্ত যুবকের নাম সমর সরেন। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আদিবাসী ওই গ্রামে খুনের ঘটনার জেরে দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার জেরে গ্রামে বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে আছেন গ্রামীণ পুলিসের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র। গ্রামবাসীরা এদিন পুলিসকে জানিয়েছে, যুবককে তাঁরা গ্রাম থেকে বহিষ্কার করতে চান। কারণ, মদ্যপ ওই যুবক প্রায় প্রতিদিনই প্রতিবেশীদের উপরে হামলা করে। এর আগেও একাধিক দুর্ঘটনা সে ঘটিয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কাদামঘুটু গ্রামে ছোট ছেলেকে নিয়ে থাকতেন বাদলি মাণ্ডি। এদিন মদ্যপ অবস্থায় সমর সোরেন গ্রামে উপদ্রব করছিল। তা নিয়েই আপত্তি তোলেন প্রবীণা বাদলি। অভিযোগ, তখনই ওই প্রবীণার উপরে চড়াও হয় সমর। প্রথমে হাত দিয়ে মারধর করলেও পরে গবাদি পশুর খুঁটা বাঁধার মুগুর দিয়ে বাদলির মাথায় সে আঘাত করে। জোরালো আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে জিরাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তারপরেই সমরকে নিয়ে তীব্র ক্ষোভের আবহ তৈরি হয় গ্রামে। ততক্ষণে বলাগড় থানার পুলিস ঘটনাস্থলে চলে আসায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে গ্রামে তীব্র উত্তেজনার আবহন আছে। পরিস্থিতি দেখে গ্রামে বিরাট পুলিস বাহিনী মোতায়েন করে রেখেছেন গ্রামীণ পুলিসের কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ