Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস কনস্টেবলকে মারধরের অভিযোগ, রিজেন্ট পার্ক এলাকা থেকে ধৃত অভিযুক্ত

কর্তব্যরত পুলিস কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল রিজেন্ট পার্কে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। ওই পুলিস কর্মীর উর্দি ছিঁ঩ড়ে দেওয়া হয়।

পুলিস কনস্টেবলকে মারধরের অভিযোগ, রিজেন্ট পার্ক এলাকা থেকে ধৃত অভিযুক্ত
  • ২৭ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্তব্যরত পুলিস কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল রিজেন্ট পার্কে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। ওই পুলিস কর্মীর উর্দি ছিঁড়ে দেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভিক্টর ভট্টাচার্য নামে একজনকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানা।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রিজেন্ট পার্ক এলাকায় ডিউটি করছিলেন ওই কনস্টেবল। রাতে প্রকাশ্য রাস্তায় মদ্যপান করছিলেন অভিযুক্ত। তা দেখে ওই কনস্টেবল বলেন, এভাবে রাস্তায় মদ খাওয়া যাবে না। তিনি বারবার বলার পরেও কোনও কথাই শোনেননি অভিযুক্ত। উল্টে তর্ক শুরু করেন। তাঁকে ওই জায়গা থেকে সরিয়ে দিতে গেলে কনস্টেবলের উপরই চড়াও হন ওই অভিযুক্ত। মারধর করার পর তাঁর উর্দি ছিঁড়ে দেওয়া হয়। এরপর কনস্টেবল তাঁকে আটক করে থানায় নিয়ে যান।
ওই কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কমীর কাজে বাধাদান, মারধর সহ একাধিক ধারা যুক্ত করে ভিক্টরকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিসি হেফাজতে পাঠান। লিগ্যাল এইড-এর আইনজীবী সৈকত রক্ষিত জামিনের বিরোধিতা করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটি ভিত্তিহীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ