Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্যের নামে ব্যাংক খুলে কোটি কোটি টাকা লেনদেন, ধৃত অভিযুক্ত

অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ২৬ কোটি টাকার আর্থিক লেনদেন। বনগাঁ সাইবার ক্রাইম থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত।

অন্যের নামে ব্যাংক খুলে কোটি কোটি টাকা লেনদেন, ধৃত অভিযুক্ত
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৫
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ২৬ কোটি টাকার আর্থিক লেনদেন। বনগাঁ সাইবার ক্রাইম থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত। শুক্রবার রাতে হুগলির রিষড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কালো টাকা সাদা করতে অন্য ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন করেছেন অভিযুক্ত। যদিও বিষয়টি জানতেন না ব্যাংক অ্যাকাউন্টের মালিক। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ আদালতের এক ল' ক্লার্কের নথি ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল অভিযুক্ত ব্যক্তি। ২০২৪ সাল থেকে সেই অ্যাকাউন্টে ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে। আয়কর দপ্তরের নোটিশের পর বিষয়টি জানতে পারেন ল ' ক্লার্ক ওই ব্যক্তি। এরপরই বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আজ শনিবার বনগাঁ আদালতে তোলা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ