নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তিন বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অভিযুক্ত মফিজুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিস। তার বাড়ি নবগ্রাম থানার মেহেদিপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে জেলার একটি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ওই শিশুর উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে তার চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার শিশুর মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। ওই স্টেশন সংলগ্ন এলাকা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।



