Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেতন বাড়ানোর অছিলায় ডেকে কর্মীর শ্লীলতাহানি, আটক অভিযুক্ত

বেতন বৃদ্ধির টোপ দিয়ে নিজের কেবিনে ডেকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল আনন্দপুর থানা এলাকার মাদুরদহে একটি সফ্টরওয়্যার কোম্পানিতে।

বেতন বাড়ানোর অছিলায় ডেকে কর্মীর শ্লীলতাহানি, আটক অভিযুক্ত
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেতন বৃদ্ধির টোপ দিয়ে নিজের কেবিনে ডেকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল আনন্দপুর থানা এলাকার মাদুরদহে একটি সফ্টরওয়্যার কোম্পানিতে। অভিযোগের তির সংস্থার ঊর্ধ্বতন কর্তার দিকে। সোমবার রাতে আনন্দপুর থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম মনোরঞ্জন সাহু। 

Advertisement

তরুণীর অভিযোগ, গত বুধবার অফিসেই তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন ওই কর্তা। পুলিশকে তরুণী জানিয়েছেন, ওইদিন বিকালে কর্মীদের আলাদা আলাদাভাবে নিজের কেবিনে ডেকে পাঠান ‘বস’। সেখানে কর্মীদের বোনাস, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তরুণী কেবিনে ঢুকলে তাঁকে বেতন বৃদ্ধির টোপ দেওয়া হয়। তারপর অশ্লীলভাবে স্পর্শ করেন মনোরঞ্জন। সেই সময় কোনোক্রমে কেবিন থেকে বেরিয়ে আসেন তরুণী। ফের সন্ধ্যা ৬টা নাগাদ তাঁকে ডেকে পাঠান ‘বস’। সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অফিসের বাকি কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর তাঁকে থেকে যেতে বলেছিলেন মনোরঞ্জন। তরুণীর দাবি, বসের কুপ্রস্তাবে ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে এক বন্ধুকে ফোন করে আসতে বলেন তিনি। এরপর ওই বন্ধু এলে তাঁর সঙ্গে পালিয়ে যান। 
তরুণীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অফিসের সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিযোগকারিণীর দাবি, তিনি একা নন। এর আগেও অনেক মহিলা কর্মীর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন ‘বস’। অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছেন অভিযোগকারিণী।

Advertisement
সম্পর্কিত সংবাদ