Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ পার করতে পারে সেনসেক্স, পূর্বাভাস বিশেষজ্ঞদের

ভারতের বাজার নিয়ে আশাবাদী আর্থিক উপদেষ্টা সংস্থা মর্গান স্ট্যানলির বিশেষজ্ঞরা। তাঁদের প্রত্যাশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেনসেক্স এক লক্ষ পাঁচ হাজার পয়েন্টে পৌঁছে যাবে।

ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ পার করতে পারে সেনসেক্স, পূর্বাভাস বিশেষজ্ঞদের
  • ১১ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

মুম্বই, ১১ মার্চ: ভূরাজনৈতিক অস্থিরতা, ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক চাপানোর হুমকি, আমেরিকায় মন্দার আশঙ্কা মতো কারণে চূড়ান্ত অস্থিরতা বিশ্ব বাজারে। ব্যতিক্রম নয় ভারতও।  গত এক বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স পড়েছে ২ হাজার ১৯১ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ। আর গত ছ’মাসে ৭ হাজার ৪২০ পয়েন্ট বা ৯ শতাংশের বেশি পতন হয়েছে সূচকের। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ভারতের বাজার নিয়ে আশাবাদী আর্থিক উপদেষ্টা সংস্থা মর্গান স্ট্যানলির বিশেষজ্ঞরা। তাঁদের প্রত্যাশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেনসেক্স এক লক্ষ পাঁচ হাজার পয়েন্টে পৌঁছে যাবে। অর্থাৎ বর্তমান স্তর থেকে বছরের শেষে প্রায় ৪১ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে আমেরিকায় মন্দার কালো মেঘ ভারতের বাজারে ঝড় ডেকে আনতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তাঁরা।

Advertisement

শুল্ক যুদ্ধ, মার্কিন অর্থনীতিতে মন্দার আশঙ্কা মতো কারণে মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে ধস নামে। এর ঝাপটা এসে পড়ে গোটা বিশ্বের বাজারে। ছাড় পায়নি ভারত। বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে নিফটি ও সেনসেক্স। এই সময়ে লগ্নিকারীদের একাংশের মধ্যে শেয়ার কেনার প্রবণতা লক্ষ্য করা যায়ফলে পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় বাজার। সারাদিন চড়াই-উতরাই পেরিয়ে দিনের শেষে গতকালের তুলনায় প্রায় অপরিবর্তীত থাকে সূচক। বিএসই সূচক সেনসেক্স ৭৪ হাজার ১০২ পয়েন্টে বন্ধ হয়েছে। যা গতকালের থেকে মাত্র ১২ পয়েন্ট হ্রাস পেয়েছে। যদিও নিফটি ৩৭ পয়েন্ট বেড়েছে। দিনের শেষে সূচক ছিল ২২ হাজার ৪৯৭ পয়েন্ট। এদিন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দর। প্রায় ২৮ শতাংশ হ্রাস পেয়ে তা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তর স্পর্শ করেছে। বাজার বন্ধ হওয়ার সময় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দর কমে দাঁড়িয়েছে ৬৪৯ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ