Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

একের পর এক দুর্ঘটনা, ব্যান্ডেলে মদ্যপ অ্যাম্বুল্যান্স চালকের কাণ্ডে আতঙ্ক

মদ্যপ অ্যাম্বুল্যান্স চালকের কাণ্ডে আতঙ্ক হুগলির ব্যান্ডেলে। বেপরোয়া গতির কারণে একাধিক ব্যক্তি জখমও হয়েছেন।

একের পর এক দুর্ঘটনা, ব্যান্ডেলে মদ্যপ অ্যাম্বুল্যান্স চালকের কাণ্ডে আতঙ্ক
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মদ্যপ অ্যাম্বুল্যান্স চালকের কাণ্ডে আতঙ্ক হুগলির ব্যান্ডেলে। বেপরোয়া গতির কারণে একাধিক ব্যক্তি জখমও হয়েছেন। শুক্রবার রাতে হুগলির ব্যান্ডেলে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে মদ্যপ চালক গাড়ি নিয়ে একটি জলাশয়ে পড়ে যান। রাতেই তাঁকে আটক করেছে পুলিশ। অ্যাম্বুল্যান্সটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সদ্য অ্যাম্বুল্যান্সে করে গবাদি পশু চুরির ঘটনার পরে এদিনের ঘটনায় নতুন করে অ্যাম্বুল্যান্স ও তার চালকের ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ব্যান্ডেল মোড় থেকে নলডাঙার দিকে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি। নলডাঙার কাছে প্রথমে সেটি একটি ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। তারপরে ফের চলতে গিয়ে এক মহিলা ও তাঁর শিশু সন্তানকে ধাক্কা দেয়। অভিযোগ, মদ্যপ চালক এরপর পালানোর চেষ্টা করতে গিয়ে ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের কাছে একটি জলাতে পড়ে যান। দ্রুত ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। তাঁরাই জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাড়ির চালককে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে নজরদারিতে রাখা হয়েছে। দ্রুত গ্রেপ্তার করা হবে। স্থানীয়দের পাশাপাশি পুলিশ সূত্রেও জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স চালক মদ্যপ ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ