Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় জখম ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

রায়দিঘি ও বারুইপুরে দুই পৃথক দুর্ঘটনায় আহত চার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

দুর্ঘটনায় জখম ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘি ও বারুইপুরে দুই পৃথক দুর্ঘটনায় আহত চার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দুই ক্ষেত্রেই বাইক ও অটোর সংঘর্ষ ঘটে এবং বাইকেই ছিল আহতরা। সোমবার সকালে প্রথম ঘটনাটি ঘটে রায়দিঘি থানার ১ নম্বর চৌদ্দ রশ্মিতে। বাইক, অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জখম তিন পরীক্ষার্থী আজিজুর শেখ, বিভাস মণ্ডল, রীতম ঘোষ রায়দিঘির শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল কাশীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে। বাইকে করে তিনজন পরীক্ষা কেন্দ্রে আসার সময় পথে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার পাশে তিনজন ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিস। অটোটিকে বাজেয়াপ্ত করেছে তারা। আহত বিভাস মণ্ডল ও রীতম ঘোষের চোট গুরুতর হওয়ায় তারা পরীক্ষা দিতে পারেনি। আর এক জখম আজিজুর শেখ অবশ্য পরীক্ষা দিয়েছে। পাশাপাশি, বারুইপুরের শাঁখারীপুকুরে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর নাম রোহিত মণ্ডল, ধপধপি হাই স্কুলের ছাত্র। বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমি স্কুল ছিল তাঁর পরীক্ষাকেন্দ্র। স্থানীয় বাসিন্দারা জানান, তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাইকে করে মদারাটের দিকে যাচ্ছিল। অন্য দুই পরীক্ষার্থী সায়ন মণ্ডল ও সায়েম মণ্ডল সামান্য চোট পায়। কিন্তু রোহিতের মাথায় চোট থাকায় সে আর পরীক্ষা দিতে পারেনি। অন্যদিকে, বিষ্ণুপুরের নীলগিরি সিনেমা হলের কাছে টোটো ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত সাতজন। স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বিষ্ণুপুর থানার পুলিস জানিয়েছে, কাকদ্বীপ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে একজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার দিকে। টোটোটি আমতলার দিকে আসার পথে দুর্ঘটনা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ