কুকুরের জন্য এসি ঘর! অভিযোগ চাঁপদানির বিধায়কের
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৈদ্যবাটির আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে তৈরি করা হয়েছে জিম। সেখানে আছে কুকুরের জন্য এসি ঘর। এমনই অভিযোগ তুলেছেন চাঁপদানির নবনির্বাচিত বিজেপি বিধায়ক দিলীপ সিং। তাঁর দাবি, তিনি নিজে ওই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ঘুরে দেখেছেন। তাতেই ওই সব বেনজির ঘটনা ধরা পড়েছে। দিলীপ বলেন, প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুঁইন ওই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে নিজের বিলাসবাড়ি বানিয়ে ফেলেছিলেন। ঘটনার তদন্ত করা হবে। প্রাক্তন বিধায়ক অরিন্দম বলেন, বাতাসে অভিযোগ ছড়িয়ে না দিয়ে আইনি পদক্ষেপ হোক।

Advertisement