সংবাদদাতা, ডোমকল: আবাসের যোগ্য প্রাপকের তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে ওই ঘটনায় ডোমকলের সারাংপুর গ্রাম পঞ্চায়েত অফিসে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ডোমকল থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধদের অভিযোগ, আবাসের পুরনো তালিকায় তাঁদের নাম ছিল। দিন কয়েক আগে তাঁদের বাড়িতে সার্ভেও করা হয়েছে। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
Advertisement
বিক্ষোভকারী সুফিয়া বিবি বলেন, পুরনো তালিকায় আমার নাম ছিল। সার্ভেও হয়েছে আমার বাড়ির। অথচ নতুন তালিকায় আমার নাম নেই। আমাদের ঘরবাড়ি নেই। তাই পঞ্চায়েত বিক্ষোভ দেখিয়েছি।
সারাংপুর পঞ্চায়েতের প্রধান সাইদুল ইসলাম বলেন, এবার সমীক্ষার বিষয়টি পুরোপুরি ব্লক প্রশাসন দেখছে। এতে আমাদের পঞ্চায়েত প্রধান কিংবা সদস্যদের কোনও কিছু করার ছিল না। তবে আমিও চাই যারা সত্যিই ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দেওয়া হোক।
আবাসের তালিকায় নাম না থাকায় এদিন সারাংপুর পঞ্চায়েতের পাশাপাশি ডোমকল বিডিও অফিসেও বিক্ষোভ দেখান ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের বাসিন্দারা। ব্লক প্রশাসনের তরফে তাঁদের লিখিত অভিযোগ জানাতে বলা হয়। পুনরায় তাঁদের বাড়িতে সার্ভে হবে বলে প্রশাসন জানিয়েছে।