Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা থেকে নাম কাটালেন উপ প্রধান

আবাসের তালিকা থেকে নাম কাটালেন উপ প্রধান
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আবাসের তালিকা থেকে নিজের নাম কাটালেন আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবেন্দ্র রাভা। রবিবার তিনি নিজেই প্রশাসনকে জানিয়ে আবাসের তালিকা থেকে তাঁর নাম কাটানোর ব্যবস্থা করেন। ২০২২ সালের আবাসের তালিকায় নাম উঠেছিল দেবেন্দ্র রাভার। তখন তিনি জনপ্রতিনিধি ছিলেন না। তখন তাঁর আর্থিক অবস্থাও ভালো ছিল না। দেবেন্দ্রবাবু বলেন, সেই জন্যই বাংলার ঘরের জন্য আবেদন করেছিলাম। তারপর একটু একটু করে টাকা জমিয়ে ছ’মাস আগে নিজেই ঘর বানিয়েছি। সেজন্যই আবাসের তালিকা থেকে নিজের নাম কেটে দেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি। যাতে আবাসের তালিকায় আমার নাম থাকা নিয়ে কোনওরকম বিতর্ক না হয়। আমি চাই গরিব মানুষ আবাসের ঘর পাক।
Advertisement
সম্পর্কিত সংবাদ