Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকায় নাম থাকলেও অ্যাকাউন্ট, আধার নম্বর অন্যজনের

আবাসের তালিকায় নাম থাকলেও অ্যাকাউন্ট, আধার নম্বর অন্যজনের
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: আবাসের তালিকায় নাম থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার নম্বর অন্যজনের। মঙ্গলবার সমীক্ষায় গিয়ে এমনই ভুলভ্রান্তি ধরা পড়ল সমীক্ষক দলের কাছে। বুধবার চাঁচল ২ ব্লক অফিসের দ্বারস্থ হন ওই উপভোক্তা। বিডিওকে বিষয়টি লিখিতভাবেও জানিয়েছেন।
Advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধানগারা গ্রাম পঞ্চায়েতের ললিয়াবাড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ নাজমুল হকের আবাস যোজনা প্রকল্পে নাম রয়েছে। পেশায় কাঠমিস্ত্রি নাজমুলের দাবি, কয়েকবছর আগে বাড়িতে সার্ভে করা  হয়েছিল। এদিন অফিসাররা সমীক্ষা করতে এলে তালিকায় আমার ও বাবার নাম মিললেও আধার, অ্যাকাউন্ট নম্বর ও ছবি অপরিচিত ব্যক্তির। এটা কার মদতে হল? আমি যাতে ঘর পাই, সেজন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, কী কারণে এটা হল, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ