Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকায় নাম বাদ, অভিযোগ বিডিও অফিসে

আবাসের তালিকায় নাম বাদ, অভিযোগ বিডিও অফিসে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন এক মহিলা। করণদিঘি-১ নং গ্ৰাম পঞ্চায়েতের কবরগাড়ি গ্ৰামের বাসিন্দা কোহিনুর বিবি জানিয়েছেন, আবাস  তালিকায় তাঁদের নাম ছিল। দু’বার বাড়িতে ব্লক প্রশাসনের সমীক্ষক দল গিয়ে ছবি সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গিয়েছিল। তারপর তালিকা থেকে নাম বাদ গিয়েছে।
Advertisement
মাটির ঘরে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন কোহিনুর। স্বামী ফারুক আলম পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। পুজোর সময় বাড়ি ফিরেছিলেন। 
তারপর আবাসের সমীক্ষা জন্য আর ভিনরাজ্যে যাননি। এখন শিলিগুড়িতে একটি হোটেলে কাজ করেন। তালিকায় নাম বাদ যাওয়ার পর পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফারুক। তাঁর কথায়, ব্লক প্রশাসনের দুই সমীক্ষক এসে বলেছিল সব ঠিক আছে, ঘর হবে। কিন্তু আমার নাম নেই। একাধিক ব্যক্তির পাকা বাড়ি থাকলেও রয়েছে তাদের নাম রয়েছে তালিকায়।
এছাড়া পঞ্চায়েত অফিসে আবাসের তালিকা নিয়ে আলোচনা করতে গ্ৰামসভার আয়োজন হয়েছিল। পঞ্চায়েতের তরফে কাউকে ডাকা হয়নি বলেও অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের প্রধান ধীমান বর্মন অবশ্য জানিয়েছেন, গ্ৰামসভায় কোহিনুর বিবি সহ কয়েকজন অভিযোগ জানিয়েছেন। ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের ১৩ টি পঞ্চায়েতের প্রধানদের গ্ৰামসভায় আলোচনা করতে বলা হয়েছে। কয়েকজন অভিযোগ জানিয়েছেন। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ