Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা নিয়ে সুপার চেকিংয়ের কাজ চলছে

আবাসের তালিকা নিয়ে সুপার চেকিংয়ের কাজ চলছে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আবাসের তালিকায় সুপার চেকিং শুরু হয়েছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার-১ এর বিডিও জয়ন্ত রায় শনিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি ঘুরছেন। এদিন বিডিও ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সোনাপুরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মাও। বিডিও বলেন, আবাসের তালিকায় সুপার চেকিংয়ের কাজ চলছে। সেই জন্য বাড়ি বাড়ি ঘুরছি। সরকারি কাজ শেষ করতেই হবে। উল্লেখ্য, আলিপুরদুয়ারে আবাসের সমীক্ষার কাজ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এখন তালিকা থাকাদের বাড়ি গিয়ে সুপার চেকিংয়ের কাজ চলছে। তারপরেই যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ