Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা নিয়ে ঝামেলা

আবাসের তালিকা নিয়ে ঝামেলা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার রাত ৮টা নাগাদ মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত অফিসে আবাস যোজনার ঘরের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিবাদে জড়িয়ে পড়েন শাসকদলের লোকজনের সঙ্গে গ্রামবাসীদের একাংশ। একসময় বিডিও অফিসের কর্মীদের অফিসে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে লোকজন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনায় যাঁরা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাঁদের বঞ্চিত করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত তেসিমলা গ্রাম পঞ্চায়েত। যদিও পঞ্চায়েতের উপপ্রধান ওয়ারেসুল আম্বিয়া জানিয়েছেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা ধরে এবার সমীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ