Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা আরও ভালোভাবে যাচাইয়ের নির্দেশ জেলাশাসকের

আবাসের তালিকা আরও ভালোভাবে যাচাইয়ের নির্দেশ জেলাশাসকের
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবাস যোজনার প্রাথমিক তালিকায় কয়েকটি ব্লকে অসঙ্গতি রয়েছে। বেশকিছু অযোগ্যদেরও নাম তালিকায় রয়েছে। কেতুগ্রাম, খণ্ডঘোষ, মেমারি-১ এবং ভাতার ব্লকের আধিকারিকদের তালিকা আরও ভালোভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, আমরা চাই যোগ্য ব্যক্তিরা বাড়ি পাক। কয়েকটি এলাকা নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। ওই ব্লকের আধিকারিকদের বিষয়গুলি দেখার জন্য বলা হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আবাস যোজনার তালিকা প্রতিটি ব্লকেই টাঙানো হয়েছে। যে কেউ তা নিয়ে তাঁদের মতামত জানাতে পারেন। অযোগ্য কেউ থাকলে তাকে বাদ দেওয়া হবে। এছাড়া গ্রাম সভাতেও এলাকার বাসিন্দারা তালিকা নিয়ে মতামত জানানোর সুযোগ পাবেন। পরে আবার আধিকারিকরা তালিকা যাচাই করবেন। তালিকা চূড়ান্ত হওয়ার পরই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ