Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে

আবাসের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: একজনের বাংলা আবাস যোজনার ঘরের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ উঠছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-১ ব্লকের ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের কাশিরডাঙায়। নিশিকান্ত দাসের টাকা প্রতিবেশী নিশিকান্ত রায়ের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। এ ব্যাপারে নিশিকান্ত দাস মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গত ৩১ জানুয়ারি আবাসের টাকা ঢোকার ম্যাসেজ মোবাইলে আসে। অথচ সেই টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি তা প্রতিবেশী নিশিকান্ত রায়ের অ্যাকাউন্টে ঢুকেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। তারা সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও তিনি তা করেননি। 
Advertisement
এদিকে, নিশিকান্ত রায় বলেন, আবাসের তালিকায় আমারও নাম রয়েছে। তবে সেই টাকা প্রতিবেশী নিশিকান্ত দাসের কি না, তা আমার জানা নেই। সেই টাকা ঘরের কাজে ব্যবহার করেছি। আর সরকারি টাকা ফেরতের কোনও নির্দেশ আমার কাছে আসেনি। এ ব্যাপারে মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি বিডিওকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ