সংবাদদাতা, রামপুরহাট: আবাস যোজনার রিভিউ সমীক্ষা ঘিরে তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর মারপিটে উত্তেজনা ছড়াল। সোমবার সন্ধ্যায় মুরারই-১ ব্লকের গোঁড়শা পঞ্চায়েতের আব্দুল্লাপুর গ্রামে এঘটনা ঘটে। উভয়পক্ষের তিনজন জখম হয়েছেন। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
আবাস যোজনার সমীক্ষা শেষে গত বুধবার তালিকা প্রকাশ হয়েছে। আব্দুল্লাপুর গ্রামের প্রায় ২১জন এরপর প্রশাসনের কাছে লিখিতভাবে জানান, অনেক অযোগ্য ব্যক্তির নাম তালিকায় রয়েছে। অথচ যোগ্যরা বাদ পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রামে রিভিউয়ে এসেছিলেন বিডিও বীরেন্দর অধিকারী।
তৃণমূল সূত্রে খবর, সদ্য কংগ্রেস ছেড়ে শাসকদলে যোগ দেওয়া এক পঞ্চায়েত সদস্যার নাম আবাসের তালিকায় রয়েছে। তৃণমূলেরই এক বুথ সভাপতি বিডিওকে নিয়ে গিয়ে দেখান, ওই পঞ্চায়েত সদস্যার পাকা বাড়ি রয়েছে। এনিয়ে বিডিওর সামনেই দু’পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, সন্ধ্যার দিকে রিভিউ সার্ভে শেষে যখন বিডিও তাঁর গাড়িতে উঠছেন, তখনই ওই পঞ্চায়েত সদস্যার ছেলে ওই বুথ সভাপতি ও তাঁর অনুগামীদের উপর চড়াও হয়। দু’পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। অবস্থা বেগতিক বুঝে তড়িঘড়ি গ্রাম ছাড়েন বিডিও। পরে খবর পেয়ে পুলিস গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের ব্লক সভাপতি বিনয় ঘোষ বলেন, সদ্য কংগ্রেস ছেড়ে তূণমূলে যোগ দেওয়া সদস্যার ছেলে ও বুথ সভাপতির মধ্যে ঝামেলা ও মারামারি হয়েছে। বিষয়টি দলীয়ভাবে দেখা হচ্ছে।
বিডিও বলেন, রিভিউ সার্ভেতে যাওয়া হয়েছিল। সেখানে আমার সামনেই গ্রামবাসীদের দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরে পুলিসকে জানানো হয়। পুলিস জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। উত্তেজনা থাকায় গ্রামে পুলিস পিকেট বসানো হয়েছে।