সংবাদদাতা, চাঁচল: আবাসের দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা। ২০ জন বঞ্চিত বুধবার বিক্ষোভে শামিল হন। তাঁদের দাবি, প্রকৃত প্রাপক হওয়া সত্ত্বেও নাম আসেনি তালিকায়। বুধবার চাঁচল ১ ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা গ্রামের ঘটনা।
Advertisement
চাঁচল ১ এর বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া বলেন, সরকারি নির্দেশে সমীক্ষা শেষ পর্যায়ে। ব্লক অফিসে অভিযোগ জানালে খতিয়ে দেখা হবে।
নামেই রাজাটোলা। বাস্তবে এখানে অনেকেই গরীব। গ্রামজুড়ে রয়েছে একাধিক কাঁচাবাড়ি। একাধিকবার আবেদন করেও আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়নি বলে অভিযোগ একাংশ বাসিন্দার।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল ১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৮ হাজার উপভোক্তার নাম আবাসের তালিকায় রয়েছে। রাজাটোলার আফসানা খাতুনের দাবি, স্বামী ভিনরাজ্যে চুক্তিতে কাজে গিয়েছেন। দুই সন্তানকে নিয়ে টিনের ঘরে থাকি। সরকার সবাইকে ঘর দিচ্ছে, কিন্তু আমরা কেন বঞ্চিত বুঝতে পারছি না।
আয়েশা খাতুনের কথায়, আমার বয়স হয়েছে। পরিবারে পুরুষ সদস্য বলতে কেউ নেই। নড়বড়ে মাটির বাড়িতে আতঙ্ক নিয়ে দিন কাটাই। একাধিকবার আবেদন করেও ঘর পাইনি।
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, গরীবদের মাথায় ছাদ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকার প্রকৃত প্রাপকরা যাতে বঞ্চিত না হন, সেবিষয়ে বিডিওর সঙ্গে আলোচনা করা হবে।