সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ায় আবাস যোজনার সমীক্ষার কাজ থেকে অব্যাহতি চেয়ে ৩৩ জন ব্লকস্তরের সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং অবর বিদ্যালয় পরিদর্শক জেলার ডিআইকে চিঠি দিলেন। পরিদর্শকদের আবেদন বাঁকুড়ার ডিআই রাজ্য বিদ্যালয় শিক্ষাদপ্তরের কমিশনারের কাছে পাঠিয়েছেন। পরিদর্শকরা তাঁদের আবেদনপত্রে জানিয়েছেন, সমীক্ষার কাজে তাঁদের নিযুক্ত করা হলে বহু শিক্ষক শিক্ষিকার বেতন, ছুটি, পেনশন, জিপিএফ প্রভৃতি কাজে সমস্যা হবে। শুধু তাই নয়, পাঠ্যবই, জুতো, ইউনিফর্মের রিকিউজিশন সহ বাংলার শিক্ষা পোর্টালের গুরুত্বপূর্ণ কাজে যথাসময়ে সম্পন্ন করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। সেই জন্য আবাস যোজনার সমীক্ষার কাজ থেকে তাঁদের যেন অব্যাহতি দেওয়া হয়।
Advertisement
এব্যাপারে আবেদনকারীরা কোনও মন্তব্য করতে না চাইলেও বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাইমারি)জগবন্ধু বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কয়েকজন এআই এবং এসআই আবাস যোজনায় সমীক্ষার কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। বিকাশভবনে শিক্ষাদপ্তরের কমিশনারের কাছে তাঁদের আবেদন পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য জায়গায় আবাস যোজনার সমীক্ষার কাজ শেষের মুখে। তবে তালডাংরায় উপনির্বাচনের জন্য বাঁকুড়া সহ সংশ্লিষ্ট জেলায় সমীক্ষার কাজ থমকে রয়েছে। নির্বাচনপর্ব শনিবার মিটে গিয়েছে। এরপরে যে কোনও দিনই বাকি জেলার সঙ্গে বাঁকুড়াতেও সমীক্ষার কাজ শুরুর নির্দেশ আসতে পারে। জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং অবর বিদ্যালয় পরিদর্শকদের সমীক্ষার কাজে টিম লিডার অথবা সুপারভাইজার হিসেবে কাজ করার জন্য নির্দেশ আগেই এসেছে। নিজেদের দপ্তরের কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করে জেলার চারজন এআই এবং ২৯জন এসআই সমীক্ষার কাজ থেকে অব্যাহতি চেয়েছেন।