Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস যোজনা: কাশীপুরে বিজেপির বিক্ষোভ

আবাস যোজনা: কাশীপুরে বিজেপির বিক্ষোভ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: যোগ্যরা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার কাশীপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। আবাসের তালিকা থেকে বঞ্চিত উপভোক্তাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। আবাস যোজনার স্বচ্ছ তালিকা তৈরির দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভে জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলিম আনসারি, রাজ্য কমিটির সদস্যা গৌরী সিং সর্দার সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলিম সাহেব বলেন, তৃণমূলের নেতাদের কথামতো আবাস যোজনার তালিকার সার্ভের কাজ করা হয়েছে। তালিকায় অনেক যোগ্য ব্যক্তির নাম থাকলেও শাসকদলের নেতাদের অঙ্গুলি হেলনে তাঁদের নাম ব্লক প্রশাসন বাদ দিয়েছে। আমরা ত্রুটিমুক্ত তালিকা চেয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছি।
Advertisement
এব্যাপারে তৃণমূলের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আবাস যোজনার তালিকার সঙ্গে তৃণমূলের কোনও হাত নেই। প্রশাসনের আধিকারিকরা তালিকা তৈরি করেছেন। তৃণমূলের কেউ যুক্ত রয়েছে, তা বিজেপি প্রমাণ করতে পারবে না। বিডিও সুপ্রিম দাস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ