Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলে এফআইআর: জগদীশ

আবাস উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলে এফআইআর: জগদীশ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: আবাস উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলে করা হবে এফআইআর। যত বড় নেতাই হোক না কেন আবাসের টাকা নিলেই পদ যাবে তার। শনিবার গোসানিমারিতে সিতাই বিধানসভা এলাকার নেতাদের এই বার্তা দিলেন কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বসুনিয়া।  পাকা বাড়ি থাকা কোনও নেতারই সরকারি ঘর নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিধায়ক সঙ্গীতা রায়। এদিন গোসানিমারিতে তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়। নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। ১৭টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের ভোটে পরিশ্রমের জন্য পাল্টা সংবর্ধনা দেন বিধায়ক। সাংসদ বলেন, আবাসের দুর্নীতির ঘটনা বিন্দুমাত্র সহ্য করা হবে না। কোনও উপভোক্তার  কাছ থেকে টাকা নিলে যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে মামলা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ