Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ রানিনগরে

আবাস তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ রানিনগরে
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: মাটির বাড়ি সত্ত্বেও নাম নেই আবাসের তালিকায়। অথচ অভিযোগ, পাকা বাড়ি থাকলেও তাদের নাম রয়েছে ঘর প্রাপকদের তালিকায়। তাই আবাসের তালিকায় নাম সংযুক্তিকরণের দাবি তুলে রানিনগর ১ ব্লক বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ব্লকের হুড়শি পঞ্চায়েতের চর বেল্টের বাসিন্দারা। সোমবার বিডিও অফিসের সামনে তাঁরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সবার বাড়ি মাটির ছাউনির। ২০১৮-র তালিকায় তাঁদের নামও ছিল। অথচ ২০২৪ এর নতুন তালিকায় তাঁদের কারও নাম নেই। এদিকে মাটির ঘরে তাঁদের জীবনযাপন করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। তাই তাঁরা নিজেদের নাম তোলার দাবি তুলে এদিন বিক্ষোভ দেখান।
Advertisement
প্রদীপ মণ্ডল নামের এক বিক্ষোভকারী বলেন, আমার নাম আগের তালিকায় ছিল। অথচ নতুন তালিকায় নাম নেই। আমাদের মাটির বাড়ি, অথচ আমাদের ঘর দেওয়া হচ্ছে না। তাই বিডিও অফিসে নাম তোলার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছি। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ