সংবাদদাতা, কালনা: আবাস প্রকল্প থেকে নাম বাদ। এর জন্য দায়ী এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী। এই অভিযোগ তুলে সোমবার কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের পূর্ণলক্ষ্মীতলায় একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে গালিগালাজ, হেনস্তা ও ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কালনা থানার পুলিস ও সিডিপিও ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
সিডিপিও প্রতিভা বিশ্বাস বলেন, আবাস প্রকল্পের সার্ভেতে আমাদের কোনও কর্মী যুক্ত নন। আরতি বাড়ৈ নামে ওই কর্মী শুধুমাত্র বাড়ি চিনিয়ে দেওয়ার কাজ করেছেন। তাঁকে হেনস্তা করা ঠিক হয়নি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে ব্লকে ব্লকে। দিন কয়েক আগে কালনা-২ ব্লকের সাতগাছিয়া পঞ্চায়েতের পূর্ণলক্ষ্মীতলা এলাকায় আবাস প্রকল্পে নাম থাকা উপভোক্তাদের বাড়িতে সার্ভে হয়। সার্ভে টিমের সঙ্গে ছিলেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সার্ভে টিমের প্রতিনিধিদের তিনি শুধুমাত্র বাড়িগুলি চিনিয়ে দেন। তালিকা থেকে নাম বাদ যাওয়া এমন কয়েকটি পরিবারের লোকজন এর জন্য আরতিদেবীকেই সন্দেহ করেন। এই অভিযোগ তুলে সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ বেশকিছু লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে আরতিদেবীকে গালিগালাজ ও হেনস্তা করে। তাঁকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে আটকে রাখা হয়। প্রায় ঘণ্টাখানেক ঘরে আটক থাকার পর খবর পেয়ে কালনা থানার পুলিস ও সিডিপিও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরতিদেবী বলেন, সার্ভে টিম আমাকে কয়েকজনের বাড়ি চিনিয়ে দিতে বলেছিল। আমি শুধু মাত্র সেই কাজটি করেছি। ওরা মিথ্যা অভিযোগ তুলে আমাকে গালিগালাজ, হেনস্তা ও ঘরে আটকে রেখেছিল।