নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মাটির বাড়িতে বাস করেন। তারপরেও আবাস তালিকা থেকে স্বামীর নাম বাদ দিলেন কেশপুরের আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। ওই ঘটনায় খুশি এলাকার মানুষ। কেশপুরের বিডিও কৌশিস রায় বলেন, তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। পুরো প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে।
Advertisement
জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী খান ব্লক অফিসে বাড়ি ফেরত দেওয়ার কথা জানিয়েছেন। আনন্দপুর গ্রামেই তাঁর বাড়ি। গত নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধান পদে বসেন। মাটির বাড়িতেই থাকেন। তাঁর স্বামীর নাম আবাস তালিকায় রয়েছে। প্রধান ব্লক প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি বাড়ি নিতে চান না। আগে পঞ্চায়েত এলাকার অন্যান্য গরিব মানুষজন বাড়ি পাক। আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আমাদের মাটির বাড়ি রয়েছে। কিন্তু, আগে দুঃস্থ মানুষজন বাড়ি পাক। তাই আবেদন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর উদ্যোগে বহু মানুষ বাড়ি পাবেন। আমরা চাই, প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ তৈরি হোক। মাটির বাড়িতে থাকা খুবই সমস্যার। যা আমরা ভালো রকম বুঝতে পারি।
কেশপুরের বাসিন্দা শ্যামল মণ্ডল বলেন, পঞ্চায়েত প্রধানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু, এলাকার বহু যোগ্য মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তা প্রশাসন খতিয়ে দেখুক।
কেশপুরের বাসিন্দা শ্যামল মণ্ডল বলেন, পঞ্চায়েত প্রধানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু, এলাকার বহু যোগ্য মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তা প্রশাসন খতিয়ে দেখুক।



