সংবাদদাতা, শীতলকুচি: আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হলেও নাম বাদ দেওয়ার আবেদন জানালেন ভাঐরথানা পঞ্চায়েতের উপপ্রধান পরীক্ষিত বর্মন। মঙ্গলবার শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস এবং জয়েন্ট বিডিও সন্দ্বীপন দাসকে সঙ্গে নিয়ে ভাঐরথানা এলাকায় সুপার চেকিংয়ে যান। উপ প্রধানের বাড়িতে গেলে বিডিওর কাছে নাম বাদ দেওয়ার আবেদন করেন তিনি। যদিও বিডিও জানান, পরীক্ষিত বাবু ঘর পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু, এরপরেও তিনি ঘর না নেওয়ার আবেদন জানিয়েছেন।
Advertisement
উপপ্রধান জানান, আমার থাকার মতো ঘর রয়েছে। একারণেই নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছি। পাশাপাশি এদিন সুপার সার্ভেতে ৪০টিরও বেশি বাড়িতে যান বিডিও ও জয়েন্ট বিডিও। সুপার চেকিংয়ে প্রায় ৩৯টি নাম বাদ দেওয়া হয়েছে বলে বিডিও জানিয়েছেন।



