সংবাদদাতা, তুফানগঞ্জ: ‘বাংলার বাড়ি’র তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে যোগ্যদের। পুনরায় সমীক্ষা করে প্রকৃত প্রাপকদের ঘর দিতে হবে। এই দাবিতে বুধবার বক্সিরহাট থানার শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকায় তুফানগঞ্জ-শালবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে প্রায় তিন ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। অবরোধের জেরে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ব্লক প্রশাসনের কর্তারা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
Advertisement
আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা অতোয়ার মিয়াঁ বলেন, আমার টিনের ঘরটা ভাঙাচোরা। যাঁদের পাকা বাড়ি রয়েছে কিংবা আগেও ঘর পেয়েছেন যাঁরা, তাঁদেরকে বেছে বেছে রাখা হয়েছে তালিকায়। আবাসের সার্ভে লিস্ট ভুলে ভরা। অবিলম্বে তালিকা সংশোধন করে যোগ্যদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা। আরএক বাসিন্দা রোকেয়া বিবি বলেন, একই বাড়ির দুই-তিনজন ঘর পেয়েছেন। অথচ প্রকৃত দুঃস্থদের তালিকায় নাম নেই। এক্ষেত্রে স্বজনপোষণ হয়েছে। এ ব্যাপারে তুফানগঞ্জ-২ এর বিডিও ডালকি লামা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, আবাসের তালিকা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন, তৃণমূলের আমলে সব কিছুতেই দুর্নীতি। যোগ্যদের নাম অন্তর্ভুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। সিপিএমের বক্সিরহাট এরিয়া কমিটির সম্পাদক ইউসুফ আলি বলেন, গ্রামবাসীদের আন্দোলনকে সমর্থন করছি।
যদিও স্বজনপোষণ, দুর্নীতির বিষয়টি নস্যাৎ করেছেন তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকার। তিনি বলেন, বিরোধীরা সবেতেই রাজনীতি খোঁজে। প্রশাসন সমীক্ষা করছে। যাঁরা যোগ্য, তাঁরা ঘর পাবেন।