Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস গ্রামসভা

আবাস গ্রামসভা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: আবাস যোজনা নিয়ে চোপড়ার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভা হল।। বুধবার  চোপড়া, দাসপাড়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের সচেতন করা হয়েছে। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান জানিয়েছেন, মূল তালিকায় ২২৮৩ জনের নাম রয়েছে। প্রথম ধাপে ৪১৭ জনকে নিয়ে সভা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, উপভোক্তারা তিনটি কিস্তিতে টাকা পাবেন। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকলে কীভাবে তুলবেন, সেবিষয়ে উপভোক্তাদের বোঝানো হয়। অ্যাকাউন্টে  সমস্যা থাকলে দ্রুত সমাধান করতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ