Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে দুর্নীতি রুখতে সচেতনতা শিবির মণিরামে

আবাসে দুর্নীতি রুখতে সচেতনতা শিবির মণিরামে
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: আবাস নিয়ে দুর্নীতি রুখতে উপভোক্তাদের নিয়ে মঙ্গলবার সচেতনতা শিবির করতে চলছে নকশালবাড়ি ব্লকের মণিরাম গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। একইসঙ্গে আবাস নিয়ে যেকোনও অভিযোগ জানাতে কমপ্লেইন বক্স চালু করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বাংলা আবাস যোজনায় নাম বাদ নিয়ে দফায় দফায় নকশালবাড়ি বিডিও অফিস ঘেরাও করেছেন চা শ্রমিকরা। বিশেষ করে মনিরাম পঞ্চায়েতের চা বাগান এলাকার বাসিন্দারা ওই কর্মসূচিতে যোগ দেন। ফের নতুন করে যাতে এনিয়ে কোনও বিতর্ক না হয় সেজন্য সতর্ক পদক্ষেপ নিতে চলছে কর্তৃপক্ষ। 
Advertisement
পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের সার্ভে অনুযায়ী ১২১০ জন চিহ্নিত হয়েছিল। তবে এবারের সার্ভে অনুযায়ী ৭৯৯ জনের নাম রয়েছে। আবাস যোজনার উপভোক্তারা ঘর তৈরিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে একাংশ উপভেক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে পেয়েছেন। এজন্য যাঁদের টাকা ঢুকছে তাঁদের নামের তালিকা তৈরি করছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। মণিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ বলেন, পঞ্চায়েতের অধীনস্থ বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে আমরা মঙ্গলবার পঞ্চায়েত ভবনে সচেতনতা শিবির করব। ইতিমধ্যে এনিয়ে একটি গুজব শুনতে পেরেছি কে বা কারা সরকারি পরিকল্পনার টাকা পাইয়ে দিতে টাকা তুলছে। যাতে উপভোক্তাদের দালালের ফাঁদে পড়তে না হয়, তা নিয়ে সচেতনতার পাশাপাশি আমরা আবাস যোজনা সংক্রান্ত অভিযোগ পেতে কমপ্লেইন বক্সের ব্যবস্থাও করব। একইসঙ্গে আগামীতে বাড়ি নির্মাণ কীভাবে করতে হবে, তা নিয়ে পরামর্শ দেওয়া হবে। এছাড়া উপভোক্তাদের আমরা একটি সার্টিফিকেটও প্রদান করব।
সম্পর্কিত সংবাদ