সংবাদদাতা, জঙ্গিপুর: আবাস যোজনা থেকে এবার ছেলে ও মেয়ের নাম বাদ দিতে আবেদন জানালেন এক তৃণমূল নেতা। শুক্রবার বিকেলে দুই ছেলেমেয়েকে নিয়ে বিডিও অফিসে এসে ঘোষণাপত্র জমা দেন রঘুনাথগঞ্জ-২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তথা শেখালিপুর পঞ্চায়েতের সদস্য তোরাব আলি খান। তাঁর সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে ব্লক প্রশাসন।
Advertisement
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান ওই নেতার ছেলেমেয়েকে সংবর্ধিত করেন। যোগ্য ব্যক্তিদের সরকারি সুবিধা পৌঁছে দিতেই আর্থিকভাবে সচ্ছলদের আবাসের তালিকা থেকে স্বেচ্ছায় নাম বাদ দেওয়ারও পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, দলের এক সদস্য তাঁর ছেলেমেয়ের নাম বাদ দিতে চান। দু’জনকে উৎসাহিত করতে সংবর্ধনা দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ মেনে সকলেরই এরকম সৎ মনোভাব থাকা উচিত।
জানা গিয়েছে, তৃণমূল নেতার ছেলেমেয়ের নাম আবাস তালিকায় ছিল। ২০১৮সালে সমীক্ষা অনুযায়ী তাঁরা কাঁচা-পাকা বাড়িতেই বসবাস করতেন। বর্তমানে তোরাব সাহেবের ছেলে সায়েদ আলি রঘুনাথগঞ্জ-২ ব্লক অফিসে ভিআরপি পদে নিযুক্ত। সম্প্রতি বিয়েব পর মেয়ে সুলতানা পারভিন তেঘরি গ্রামে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন।
বর্তমানে তাঁরা নিজেদের উপার্জনে পাকা বাড়ি গড়তে সক্ষম। ফলে তাঁরা সরকারি বাড়ি নেবেন না বলে জানান। ওইদিন ব্লক অফিসে তাঁদের ফুল, মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তোরাব সাহেব বলেন, তখন যোগ্য হিসেবেই ছেলেমেয়ের নাম উঠেছিল। এখন ওরা মোটামুটি স্বাবলম্বী। নিজের উপার্জনের টাকায় ঘর করতে পারবে। সেকারণে ওদের বাড়ি ছেড়ে দিতে বলি। এই বাড়ি উপযুক্ত ও যোগ্য লোকের পাওয়া উচিত। বিডিও দেবোত্তম সরকার বলেন, ওই নেতা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন।