সংবাদদাতা, পুরাতন মালদহ: আবর্জনা কর পুনর্বিবেচনার দাবি জানাল মালদহ জেলা শিবসেনা। শনিবার সংগঠনের সদস্যরা এই দাবিতে পুরাতন মালদহ পুরসভায় স্মারকলিপিও জমা দেন। সংগঠনের জেলা সভাপতি উত্তমকুমার নন্দী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে আবর্জনা সাফাইয়ের জন্য পুরসভা কর নেবে। এটা আমরা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে দৈনিক ১ টাকা কর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগামী দিনে তাদের দাবি নিয়ে বিওসিতে আলোচনা করব।



