Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আবার তন্তুজের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন স্বপন দেবনাথ

আগামী পাঁচ বছরের জন্য ফের তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তিনিই তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন।

আবার তন্তুজের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন স্বপন দেবনাথ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী পাঁচ বছরের জন্য ফের তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তিনিই তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। প্রসঙ্গত, বাম আমলে রাজ্য সরকারি এই সংস্থা ব্যাপক লোকসানে চললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় লাভের মুখ দেখে তারা। স্বপনবাবু বলেন, ‘বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ১৭২ কোটি টাকা লোকসানে চলত তন্তুজ। সেই জায়গায় ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার লাভের অঙ্ক প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষেও লাভ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই পুনরায় এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য।’-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ