বিদ্যুতের ভরতুকি ছাড়ুন, বিহারবাসীকে আরজি মুখ্যমন্ত্রীর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: আরও একবার বিজেপি-জেডিইউকে ভোটে জেতান। প্রত্যেক পরিবারকে ১২৫ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। নির্বাচনী ইস্তাহারে এমনটাই আশ্বাস দিয়েছিল গেরুয়া শিবির। সেই প্রকল্পই এই মুহূর্তে তাঁদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ‘রেউরি’ রাজনীতির জেরে সরকারের ঘাড়ে চাপছে আর্থিক বোঝা। এই পরিস্থিতিতে বিহারের নাগরিকদের বিদ্যুতে ভরতুকি ছাড়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন, ‘পালটা জনগনের বলা উচিত, আমরা ফ্রি’র বিদ্যুৎ ছেড়ে দিচ্ছি। আমাদের ভোটগুলো ফিরিয়ে দেওয়া হোক।’ জানা গিয়েছে, ১ ডিসেম্বর থেকেই গ্রাহকদের কাছে একটি মেসেজ যাবে। সেখানে থাকা লিংকে ক্লিক করে বিদ্যুৎ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ভরতুকি না নেওয়ার সিদ্ধান্ত জানাতে পারবেন গ্রাহকরা। 

Advertisement