Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষিক্তা মোড়ে লরির ধাক্কায় মৃত্যু

লরির ধাক্কায় বাইপাসের অভিষিক্তা মোড়ে মৃত্যু হল এক মহিলা পথচারীর। তাঁর নাম সোমা নস্কর (৪৭), বাড়ি আনন্দপুরে।

অভিষিক্তা মোড়ে লরির ধাক্কায় মৃত্যু
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরির ধাক্কায় বাইপাসের অভিষিক্তা মোড়ে মৃত্যু হল এক মহিলা পথচারীর। তাঁর নাম সোমা নস্কর (৪৭), বাড়ি আনন্দপুরে। শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিশ জানতে পেরেছে, লরির ধাক্কায় গুরুতর জখম হন মহিলা। তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিউ আলিপুর থানার তারাতলা ফ্লাইওভারের কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃতের নাম দীপোজ্জল মাইতি (৩৬)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ